ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৩৮ পিএম

কর্নেল স্যান্ডার্সের জন্মদিনে কেএফসি বাংলাদেশের বিশেষ আয়োজন

বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ৯ সেপ্টেম্বর কেএফসির কিংবদন্তি প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের ১৩৫তম জন্মদিন উদযাপন করেছে। রাজধানীর কেএফসির গুলশান শাখায় খুব জমকালো আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।       

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল সুবিধাবঞ্চিত শিশুরা যারা হাসি-আনন্দে দিনটি কাটিয়েছে। ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। শুরু থেকেই পরিবেশ ছিল উচ্ছ্বাসে ভরপুর। কেএফসি’র সুস্বাদু খাবার আর আনন্দময় মুহূর্ত — সবকিছু মিলিয়ে শিশুদের জন্য দিনটি হয়ে ওঠে অনন্য।

দিনটিকে স্মরণীয় করে তুলতে কেএফসি বাংলাদেশ তাদের সকল গ্রাহকের জন্য ফ্রি কর্নেল ট্রিট আয়োজন করেছিল। গ্রাহকরা প্রিয়জনের সাথে কেএফসিতে এক আনন্দঘন সময় কাটানোর মাধ্যমে তাদের জন্মদিন উদযাপন করে। প্রতিবছরের ন্যায় এবারেও গ্রাহকদের জন্মদিনে ফ্রি কর্নেল ট্রিট আয়োজন কেএফসি বাংলাদেশের এক বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে।    

আরও পড়ুন

অমিত দেব থাপা বলেন, “কর্নেল স্যান্ডার্স তাঁর নিষ্ঠা এবং মানুষের প্রতি আন্তরিকতা দিয়ে কেএফসি গড়ে তুলেছিলেন। আজ আমরা শুধু তার জন্মদিনই উদযাপন করিনি বরং সবার সাথে আনন্দ ভাগাভাগি করেছি।”    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ কোম্পানির খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

পুলিশকে পেশাদারিত্বের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে

পঞ্চগড়ে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

বগুড়ায় ব্যবসায়ী নূর আলম হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর

সরকারি ও বিরোধী দল মিলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত