ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৮ সকাল

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই চ্যালেঞ্জ : সালাহউদ্দিন

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই চ্যালেঞ্জ : সালাহউদ্দিন, ছবি: সংগৃহীত।

একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন বলেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে আমরা সব দল একমত। এ বিষয়ে কারো কোন দ্বিমত নেই। তবে বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে। আমরা ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মধ্যে গণতন্ত্রে প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে হয়তোবা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সময় আছে আশার করি এর ভেতরে আমরা আলোচনার করে ঐকমত্যে পৌঁছাতে পারব।

আরও পড়ুন

সালাউদ্দিন আহমদ মনে করেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেয়ার ক্ষমতা রাখে জানিয়ে তিনি বলেন, ভিন্ন কোন প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে। তিনি আরও বলেন, শতাধিক সংস্কারের প্রস্তাব রয়েছে। আমরা সবগুলো দল হয়তোবা সব বিষয়ে একমত হতে পারব না। কিন্তু দেশের ও গণতন্ত্রের স্বার্থে আমরা একটা সমঝোতায়া পৌঁছাতে পারব বলে আশা করছি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির

মেসিকে নিয়ে ভয় কেটেছে, প্রস্তুতি ম্যাচে খেলার আশা

বিশ্বকাপের বলে ডিভাইস সহ থাকছে যেসব প্রযুক্তি

বরিশালে ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ তিনজন

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার