ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩০ দুপুর

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কড়া নিন্দা

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কড়া নিন্দা

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (১০ সেপ্টেম্বর) সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের চার্টারের মূলনীতিরও লঙ্ঘন। অবৈধ ও বিনা উসকানিতে এমন হামলার বিরুদ্ধে কাতার সরকার ও জনগণের সঙ্গে দৃঢ় সৌহার্দ্য ও সমর্থন প্রকাশ করেছে বাংলাদেশ। 

আরও পড়ুন

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই ঘটনা ইসরায়েলের আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও আন্তর্জাতিক নিয়মাবলীর প্রতি স্পষ্টতই অবহেলার প্রমাণ। এ ধরনের কর্মকাণ্ড বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলে। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছে, যেন এসব সংস্থা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে দায়িত্ব নিশ্চিত করে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টারের প্রতি সম্মান বজায় রাখে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়ে বিএনপিসহ ২৩ দলকে সময় বেঁধে দিল ইসি

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা

ইসরাইলের সঙ্গে যৌথভাবে সমরাস্ত্র কিনবে আরব আমিরাত

আমরা এই বিশ্বকাপ জিতব : নেইমার

রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল: পুলিশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত