ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৪ পিএম

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে সেই আগুন বাড়ির টিনের ছাউনিতে লেগে প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুন নিভাতে গিয়ে গৃহকর্তাও দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল মন্ডলপাড়া গ্রামের হায়দার আলীর বাড়িতে।

জানা গেছে, সম্প্রতি হায়দার আলীর বাড়িতে ভীমরুল এসে বাসা বাঁধে। দিন দিন বাসা বড় এবং বিষাক্ত ভীমরুলের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত শুক্রবার রাত ৯টার দিকে পেট্রোল ছিটিয়ে ভীমরুলের চাকে আগুন দেওয়া হয়। ভীমরুলের চাক পোড়ার সময় হঠাৎ করে সেই চাকের আগুন ঘরের টিনের চালায় লেগে যায় এবং তা মুহূর্তের মধ্যে জ্বলে উঠে। এসময় বাড়ির আশেপাশের লোকজন পানি দিয়ে আগুন নিভাতে ব্যর্থ হন।

আরও পড়ুন

এরপর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া গৃহকর্তা হায়দার আলী আগুন নিভাতে গিয়ে দগ্ধ হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

পটুয়াখালীতে ধর্ষণচেষ্টা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেফতার

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা

‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’

৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো