ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৪ বিকাল

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের জরিমানা ও সিলগালা, নানা অনিয়ম

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের জরিমানা ও সিলগালা, নানা অনিয়ম

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : অপারেশন থিয়েটারে অপরিচ্ছন্নতা, এনেস্থেশিয়া বিশেষজ্ঞ না হয়েও এনেস্থেশিয়া প্রয়োগ, একজন রোগীর জন্য নির্ধারিত ওষুধ অন্য রোগীর কাছে ব্যবহার, লাইসেন্স নবায়ন না থাকা এমন একাধিক অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, যৌথবাহিনী ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি দল।

গতকাল মঙ্গলবার শেষ বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কাছে আমাদের হাসপাতাল ও হাজীপাড়া এলাকার নিউ সূর্যের হাসি ক্লিনিকে এই অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ বলেন, আমাদের হাসপাতালে ৪ বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন নেই। অপারেশন থিয়েটার ছিল অপরিচ্ছন্ন।

একই সাথে একজন রোগীর জন্য ব্যবহৃত অর্ধেক ওষুধ সংরক্ষণ করে রাখা হয়েছিল। এসব কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ৮১০ জন রোগী ভর্তি ছিলেন। তাদের বিকল্প কোনো প্রতিষ্ঠানে তিনদিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর হাসপাতালটি সিলগালা করা হবে।

আরও পড়ুন

অভিযানের সময় হাজীপাড়া এলাকার নিউ সূর্যের হাসি ক্লিনিকও সিলগালা করা হয়। এটি আগে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত হতো। পরে সেটি বন্ধ হয়ে গেলে স্থানীয় কয়েকজন নতুনভাবে “নিউ সূর্যের হাসি ক্লিনিক” নামে কার্যক্রম শুরু করেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় তাৎক্ষণিকভাবে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়।

ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ইফতে খাইরুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে এনেস্থেশিয়া সার্টিফিকেট ছাড়াই একজন চিকিৎসক রোগীদের এনেস্থেশিয়া দিয়ে আসছেন। অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। দুই এক দিনের মধ্যেই তাকে সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে সব সার্টিফিকেট ও ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

দোহারে কুয়েত প্রবাসী নারীকে ছুরিকাঘাতে হত্যা

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

ফরিদগঞ্জে ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩

‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা নূর