ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৭ রাত

বগুড়ার মোকামতলায় ১০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই

বগুড়ার মোকামতলায় ১০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিলসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মুরাদপুর মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে অভিযান চালিয়ে তাদের মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া উইং সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উল্লেখিত স্থানে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী বাস-ট্রাক তল্লাশিকালে ১০ কেজি গাঁজাসহ জিয়াউল হককে (২২) গ্রেফতার করা হয়। সে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার খামারভাতি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

অপরদিকে একই রাতে উল্লেখিত স্থানে ২৫ বোতল ফেনসিডিলসহ পারভেজকে (৪০) গ্রেফতার করা হয়। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাড়াইপাড়া মালতিবাড়ি এলাকার মৃত আকবর আলীর ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রাণ গ্রুপে নিয়োগ, ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা

ওমরা পালনে সৌদি আরবে মারিয়া মিম