ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ দুপুর

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলেন ভিপি প্রার্থী জুলিয়াস সিজার

ভিপি প্রার্থী জুলিয়াস সিজার

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ভিপি (সহ-সভাপতি) পদে প্রার্থী মো. জুলিয়াস সিজার তালুকদার। রিটে চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত তালিকায় তিনি ভিপি প্রার্থী ছিলেন এবং ব্যালট নম্বরও পান (২৬ নম্বর)। কিন্তু তার বিরুদ্ধে ‘নিষিদ্ধ ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা’ অভিযোগ এনে সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আপত্তি জানান।

ওই অভিযোগের ভিত্তিতে বিষয়টি নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে ওঠে। তবে ট্রাইব্যুনাল কোনো চূড়ান্ত রায় না দিয়ে বিষয়টি আবার নির্বাচন কমিশনে পাঠায়। পরবর্তীতে কমিশন জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিল করে এবং তার নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত তালিকা থেকে বাদ দেয়।

জুলিয়াস সিজার দাবি করেছেন, অভিযোগের বিষয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এ নিয়ে গত ২৭ আগস্ট তিনি চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তিনি হাইকোর্টে রিট করতে বাধ্য হন।

আরও পড়ুন

রিটে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। এ সিদ্ধান্তকে ‘কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা চেয়ে আদালতের কাছে রুল জারির আবেদনও করা হয়েছে।

এ বিষয়ে হাইকোর্ট এখনো কোনো আদেশ দেয়নি। তবে রিটের শুনানি শিগগিরই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টক্সিক’ কেবল গ্যাংস্টারের গল্প নয় : যশ

কুঁড়ি: শিশু-কিশোরদের সৃজন কর্মের এক অনন্য সংগঠন

নগরকান্দায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ল বৃদ্ধ ইউনুস মাতুব্বর

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু