ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানি ব্যাটার

পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি।

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই পাক ক্রিকেটার।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আসিফ আলি বলেন, ‘পাকিস্তানের জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, আর দেশের হয়ে মাঠে নামা ছিল সবচেয়ে সম্মানজনক অধ্যায়।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই—এই পথচলার জন্য। ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়েই আমি ঘরোয়া ও লিগ ক্রিকেটে খেলে যাবো।’

পাকিস্তানের হয়ে ২১টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন আসিফ। মূলত মধ্যপর্যায়ে ‘ফিনিশার’ হিসেবে ব্যাট করতেন। তবে অনেক সময়ই সঠিক সময়ে ব্যাটিংয়ের সুযোগ পাননি, যার ফলে তার সামর্থ্য পুরোপুরি বিকশিত হয়নি বলে মনে করেন অনেকে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে আবার যুদ্ধ: ট্রাম্প

এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

জ্বালানি সাশ্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ১ দিন হোম অফিস

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না : শিক্ষামন্ত্রী

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট