ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:০২ পিএম

ক্রীড়া পরিষদ থেকে আমিনুলের বিদায়

মো. আমিনুল ইসলাম।

ছুটি চেয়ে না পেয়ে অফিসে অসুস্থ হয়ে যাওয়া সহকর্মী সালেহা সুলতানা নাজমার মৃত্যুর পর ক্ষুব্ধ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মচারী ইউনিয়ন সদস্যদের তোপের মুখে পড়েছিলেন মো. আমিনুল ইসলাম। নানা কারণে আলোচিত ছিলেন তিনি। গতকাল তাকে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের স্বাক্ষরিত পত্রে তাকে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (ইজিসিবি) নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়েছে। এনএসসি সচিব পদে দায়িত্ব পালনকালে মো. আমিনুল ইসলামের সঙ্গে ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির কর্মকর্তাদের শীতল লড়াইয়ের খবর চাউর হয়েছে। বাংলাদেশ অলিম্পিক আসোসিয়েশনের (বিওএ) নানা অসংগতি নিয়ে সম্প্রতি সরব হয়েছেন অনেক ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা। গুঞ্জন আছে, এখানে মূল কুশীলব ছিলেন মো. আমিনুল ইসলাম। বদলির আদেশে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় পরদিন থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগালের বাহিরে সবজির দামে হতাশ ক্রেতারা

ঝালকাঠিতে রোগী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চললেও আলোচনার পরিস্থিতি নেই : ইরান

শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

এবার পর্দায় ক্রিস্টিয়ানো রোনালদো

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইরান যুদ্ধে সেনা নিহতের তথ্য গোপনের অভিযোগ