ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৫ ০৩:২৯ পিএম

আ’লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল

আ’লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল, ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাতারাতি সব সমাধান সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে।

আজ শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেটা এক বছরে সমাধান সম্ভব নয়। সব নির্ধারণ করে আমলারা। রাতারাতি সব সমাধান সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায়বিচার পাওয়ার অধিকার, সেটা নিশ্চিত করবে। নির্বাচন যদি বার বার হয়, জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে।

আরও পড়ুন

বিএনপি মহাসচিব বলেন, যে সংস্কারের কথা বলা হচ্ছে, অর্থনীতি কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে-একদিনে সব দুর্নীতি কাটিয়ে ওঠা যাবে, তা ভাবার কারণ নেই। শান্তিপূর্ণভাবে যেখানে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া তৈরি হয়নি, সেখানে একদিনেই সব সম্ভব হবে না। বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে সম্ভব নয়, সুচিন্তিত চিন্তা ও নির্দিষ্ট পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মীদের আন্তরিকতা দরকার। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি। তর্কবিতর্ক থাকবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে, হতাশ হতে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের মাঠে সবুজ বিপ্লব, আগাম সবজিতে কৃষকের নতুন স্বপ্ন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসে আগুন

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রান্সফরমারের তার চুরি অন্ধকারে আইএইচটির শিক্ষার্থীরা

নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ

পাবনার চাটমোহরে মাদক ব্যবসায়ী ওমর আলীর বিরুদ্ধে মানববন্ধন