ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৫, ০৮:৫৩ সকাল

ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১০

ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১০

ভারতের পশ্চিমবঙ্গে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এনএইচ-১৯ সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পুলিশের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুইজন নারীসহ ১০ জনই বিহারের বাসিন্দা। তারা গঙ্গাসাগর ও আরো কয়েকটি তীর্থস্থানে ঘুরতে এসেছিলেন। দুর্ঘটনাটি ঘটে যখন তারা বিহারে ফিরে যাচ্ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকচালক প্রস্রাব করার জন্য রাস্তার ধারে ট্রাক থামিয়েছিলেন।

ঠিক সেই সময় তীর্থযাত্রীবাহী বাসটি পেছন দিক থেকে দ্রুতগতিতে এসে ট্রাকটিকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ট্রাকটি প্রায় ১০ ফুট সামনে সরে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী