ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৫ ০৩:১৭ পিএম

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষক মাহফুজার মৃত্যু

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষক মাহফুজার মৃত্যু, ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাহফুজা (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, আজ দুপুর পৌনে ১টার দিকে শিক্ষিকা মাহফুজা মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৯ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শিক্ষিকা মাহফুজার মৃত্যু দিয়ে এ ঘটনায় ৩৫ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে বিপাকে বগুড়ার পথচারীরা 

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন হাজার ফুট কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

বগুড়া মহানগরজুড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামের চিলমারীতে এক মাসে ১৩ চুরি-ছিনতাই

বগুড়ায় অনার্স পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পরীক্ষা উপকরণ বিতরণ

বগুড়ার সোনাতলায় সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগ চরমে