ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৫, ০৮:০৮ সকাল

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত,ছবি: সংগৃহীত।

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।এদিকে মালয়েশিয়ায় তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবার রাত ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টা গত ১১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান। প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় সই করেছে।সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎ ছাড়াও প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

বিচারকরা স্বাধীন বলেই এনসিপি নেতার একদিনে জামিন: আইনমন্ত্রী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসিক হামলার কড়া জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, পাঁচ জেলায় তাপপ্রবাহ অব্যাহত

আর্জেন্টিনা সবসময় চ্যাম্পিয়ন হতে চায়

৪০ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক