ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৫ ০৯:০৭ পিএম

সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামবে জামায়াত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রবিবার(১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

 

তিনি বলেন, ‘সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে, পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি, এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি।’

 

পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা। যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বণ্টন হবে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে তাহের বলেন, ‘জামায়াত ইসলামী সব সময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখের ব্যাপারে জামায়াতে মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলেছি, নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে।’

আরও পড়ুন

বিগত তিনটা নির্বাচনের উদাহরণ টেনে জামায়াতের এই নেতা বলেন, ‘অতীতে তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কাটা কাটেনি। সে জন্য সরকারকে অনেকগুলো উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছি আমরা’।

এই নির্বাচনের আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও জানান তাহের।

তিনি বলেন, ‘আমরা সিইসিকে বলেছি, নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে- লেভেল প্লেয়িং ফিল্ড। উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন, আমার দিক থেকে সাধ্যমতো সিরিয়াস থাকবো। আমরা প্রধান নির্বাচন কমিশনারের ওপর আস্থা রাখতে চাই’।

তাহের বলেন, ‘বাংলাদেশের মানুষ আর কোনো আনফেয়ার ইলেকশন দেখতে চায় না। এরকম কোনো কিছু হলে এ দেশের মানুষ আবারো রাস্তায় নামবে। কোনো দখলীয় নির্বাচন এ দেশের মানুষ আর গ্রহণ করবে না’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষন্ড বাবা গ্রেফতার

কক্সবাজারে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

১০ দিন পর সেন্টমার্টিনে ট্রলার চলাচল শুরু, ঘরে ফিরল ১৫৯ দ্বীপবাসী

ডিসেম্বর কেন, এখনই দেশে ফিরে আসুন

চাঁপাইনবাবগেেঞ্জ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা