ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৫ ০৮:১৩ পিএম

ঋণের কিস্তির টাকা না দেওয়ায় হাত-পা বেঁধে বাবাকে হত্যাচেষ্টা

ঋণের কিস্তির টাকা না দেওয়ায় হাত-পা বেঁধে বাবাকে হত্যাচেষ্টা

এনজিও থেকে ঋণ নিয়ে অটোবাইক কেনার পর ঋণের কিস্তির টাকা না দেওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে মনোহর মিয়া মনা (৬০) নামে এক বৃদ্ধকে হাত-পা বেঁধে মারধর ও বালিশচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সন্তানদের বিরুদ্ধে। এ অভিযোগে ওই বৃদ্ধের স্ত্রী ও তিন সন্তানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর আজ রোববার (১০ আগস্ট) গ্রেফতারদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ফরিদগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের।

গ্রেফতারকৃতরা হলেন- মনোহর মিয়ার স্ত্রী তাছলিয়া বেগম (৪৭) ও তিন সন্তান যথাক্রমে- জুয়েল পাঠান (২৩), আয়েশা আক্তার প্রিয়া (২৮) ও রিয়া আক্তার (১৬)।

জানা গেছে, অটোবাইক চালক মনোহর মিয়া মনা সম্প্রতি এনজিও থেকে ঋণ উঠিয়ে ৭০ হাজার টাকা দিয়ে অটোবাইক কেনেন। গত ৮ আগস্ট এনজিও ঋণের কিস্তি ৮ হাজার টাকা পরিশোধের কথা থাকলেও মনোহর মিয়া তা প্রদান করতে ব্যর্থ হন। এ নিয়ে তার সঙ্গে শনিবার (৯ আগস্ট) রাতে তার স্ত্রী ও সন্তানদের ঝগড়া বাঁধে। একপর্যায়ে তার স্ত্রী ও সন্তানরা মনোহর মিয়াকে হাত-পা বেঁধে মারধর করে। তিনি চিৎকার দিলে তাকে বালিশচাপা দেয় অভিযুক্তরা।

আরও পড়ুন

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধ মনোহর মিয়াকে বাঁধন মুক্ত করে প্রাণে বাঁচায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার এবং তার স্ত্রী-সন্তানদের আটক করে।

পরে মনোহর মিয়া বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় স্ত্রী ও তিন সন্তানের নামে মামলা করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ঘটনার কথা জেনে রাতেই আমরা বৃদ্ধ মনোহর মিয়া মনাকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসি। পরে স্ত্রী ও সন্তান মিলে ওই বৃদ্ধকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ রোরবার  দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ঢাবিতে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন

ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়ার নামে ভাইরাল পোস্ট

সোনার দাম আন্তর্জাতিক বাজারে আজ কত?