ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:৩৪ সকাল

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করল কম্বোডিয়া

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করল কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে দেশটি এই মনোনয়ন পাঠিয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত নরওয়ের নোবেল কমিটিতে ৭ আগস্ট নম পেন থেকে মনোনয়নপত্র পাঠান। কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে হুন মানেত বলেন, 'এটি শুধু আমার কৃতজ্ঞতা নয়, বরং কম্বোডিয়ার জনগণের আন্তরিক কৃতজ্ঞতার প্রতিফলন।' তিনি ট্রাম্পের 'অসাধারণ রাষ্ট্রীয় নেতৃত্ব' ও সংঘাত নিরসনে অবদানের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বের বিভিন্ন উত্তেজনাপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন

গত জুলাইয়ের শেষ দিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পাঁচ দিন ধরে সীমান্তে বিমান হামলা ও রকেট হামলায় বহু হতাহত হন। এই উত্তেজনা ২৮ জুলাই একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এর আগে ট্রাম্প দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং সতর্ক করেন, সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি হুমকির মুখে পড়বে। যুদ্ধবিরতির পর তিনি উভয় নেতাকে অভিনন্দন জানান।

আরও পড়ুন

এ নিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়া তৃতীয় দেশ হলো কম্বোডিয়া। এর আগে গত জুনে পাকিস্তান, ভারতের সঙ্গে প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছানোর মধ্যস্থতার স্বীকৃতি হিসেবে তাকে মনোনয়ন দেয়। জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পকে একই পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী