ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫, ০৪:৫৯ সকাল

ফ্রান্সে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা

সংগৃহিত,ফ্রান্সে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক এই দাবানলে রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

এছাড়া আগুন নেভাতে কাজ করছেন দুই হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য। কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগামী কয়েকদিন আগুন জ্বলতে থাকবে বলেও সতর্ক করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ফ্রান্সে চলমান দাবানলের ভয়াবহতা পেরিয়ে গেছে প্যারিস শহরের আয়তনকেও। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় এই দাবানল এখন কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগামী কয়েকদিন ধরে তা জ্বলতেই থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন

গত মঙ্গলবার রিবোত গ্রামের কাছে শুরু হওয়া এই আগুনে একজন নারী মারা গেছেন এবং ১১ জন দমকলকর্মীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসি বলছে, আগুন নেভাতে ২ হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে আছেন। ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন এবং পানিবাহী বিমান ব্যবহার করা হচ্ছে। আগুন এখন পর্যন্ত ১৭ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে— যা প্রায় ৪২ হাজার একরের সমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ৮১২ হেক্টর জমিতে গম চাষ

সরকার প্রতিবন্ধীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে: সমাজকল্যাণ সচিব

মোকামতলা সাবেক ইউপি নারী সদস্যকে মারপিটের অভিযোগ

হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৫

বিশ্বকাপে খেলতে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

ভালুকায় স্কুলের কম্পিউটারসহ মালামাল চুরির অভিযোগ