ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫ ০৯:০৪ পিএম

অভিনেত্রীর গাড়ির ধাক্কায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু

অভিনেত্রীর গাড়ির ধাক্কায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু

বিনোদন ডেস্কঃ ভারতীয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় সামিউল হক (২২) নামের এক যুবক হাসপাতালে (২৯ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনার প্রেক্ষিতে রাজধানী থিয়েটারের রিহার্সেল ভেন্যু থেকে ফেরার সময় অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এই যুবক গোয়াহাটি পৌর করপোরেশনের কর্মচারী ছিলেন।

 

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ জুলাই মধ্যরাতে আসামের গোয়াহাটির কাহিলিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। গোয়াহাটি পৌর করপোরেশনের কর্মচারী সামিউল হক স্ট্রিটলাইট মেরামত করছিলেন। এ সময় আসামের অভিনেত্রী নন্দিনীর গাড়ি না থেমে বরং ধাক্কা মারে সামিউল হককে। এতে গুরুতর আহত হন তিনি। 

অভিনেত্রী সামিউল হককে ধাক্কা দেওয়ার পরও গাড়ি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন। তবে দুর্ঘটনা প্রত্যক্ষকারী কয়েকজন তাড়া করে গাড়িটি আটকাতে সক্ষম হন।

আরও পড়ুন

এ দুর্ঘটনায় আহত সামিউল হককে প্রথমে গোয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় অ্যাপোলোতে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর শেষ পর্যন্ত মারা যান তিনি। গোয়াহাটির মেয়র মৃগেন সারানিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।

এ ঘটনায় গত ২৮ জুলাই দিসপুর থানায় প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী নন্দিনীকে। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি এবং ঘটনাস্থল থেকে পালানোর কথাও অস্বীকার করেন। নন্দিনী জানান, তাৎক্ষণিক পরিস্থিতির তীব্রতা বুঝতে পারেননি এবং পরে ভুক্তভোগীর অবস্থা সম্পর্কে জেনেছেন।

অভিনেত্রী নন্দিনী কাশ্যপ সেই নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে তাদেরকে চিকিৎসায় আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান। অভিনেত্রীর এএস ০১এফএম ৯১৯৯ নম্বরের গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেরা শুধু চাকরি চায় আর ঠিকাদারি করতে চায় : মির্জা ফখরুল

আমাকে ছেড়ে দেন, আমার ড. ইউনুসের কিস্তি আছে : রিকশা চালক

পাবনার চাটমোহরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল জব্দ

রংপুরে সরকারি ওষুধসহ একজন গ্রেফতার

ক্যান্সার ও চোখের টিউমারে আক্রান্ত ৯ বছরের সুমাইয়া জন্য সাহায্যের আবেদন

বর্ষার নতুন পানিতে বগুড়ার নন্দীগ্রামে চলছে মাছ ধরার উৎসব