ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫ ০৮:০০ পিএম

যশোরে আতাই নদীর বাঁধ ভেঙে পানিবন্দি দুই শতাধিক পরিবার

যশোরে আতাই নদীর বাঁধ ভেঙে পানিবন্দি দুই শতাধিক পরিবার

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বাঁধ ভেঙে যশোরের অভয়নগর উপজেলার দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আতাই নদীর বাঁধ ভেঙে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রামে এই প্লাবনের ঘটনা ঘটেছে। পানির তোড়ে তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক।

স্থানীয়রা জানান, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া মজুদখালী নদীর সঙ্গে যুক্ত হয়েছে আতাই নদী। টানা বৃষ্টি ও জোয়ারের পানির চাপে আতাই নদীর দুর্বল বাঁধের প্রায় ২০০ মিটার অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে শান্তিপুর ও রামনগর গ্রাম প্লাবিত হয়েছে।

শান্তিপুর গ্রামের বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, ‌‘কয়েক দিনের টানা বৃষ্টিতে আতাই নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে যায়। সোমবার থেকে ঋষিপাড়া অংশে পানি উন্নয়ন বোর্ডের দুর্বল বাঁধের প্রায় ২০০ মিটার দিয়ে পানি ঢুকতে শুরু করে। পানিবন্দি হয়ে পড়েছে পাশাপাশি দুই গ্রামের শত শত পরিবার। ভেসে গেছে মাছের ঘের। তলিয়ে গেছে গ্রামীণ সড়কসহ ফসলি জমি।

রামনগর গ্রামের বাসিন্দা সেলিম রহমান বলেন, আতাই নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থাকলেও সংস্কার করা হয় না। যে কারণে বাঁধের দুর্বল অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকতে থাকে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রতি বছর বর্ষা মৌসুমে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হয়। এই দুর্বল বাঁধকে টেকসই বাঁধে পরিণত করতে হবে। তাহলেই জোয়ারের পানি ঢোকা বন্ধ হবে।

আরও পড়ুন

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম জানান, ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে বাঁধ সংস্কারের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল জানান, সিদ্ধিপাশা ইউনিয়নের দুটি গ্রামে জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা ওই বাঁধের দুর্বল অংশে প্রাথমিক সংস্কারের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। বর্ষা মৌসুমের পর ওই বাঁধের টেকসই সংস্কার করা হবে বলেও তারা আশ্বাস দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেরা শুধু চাকরি চায় আর ঠিকাদারি করতে চায় : মির্জা ফখরুল

আমাকে ছেড়ে দেন, আমার ড. ইউনুসের কিস্তি আছে : রিকশা চালক

পাবনার চাটমোহরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল জব্দ

রংপুরে সরকারি ওষুধসহ একজন গ্রেফতার

ক্যান্সার ও চোখের টিউমারে আক্রান্ত ৯ বছরের সুমাইয়া জন্য সাহায্যের আবেদন

বর্ষার নতুন পানিতে বগুড়ার নন্দীগ্রামে চলছে মাছ ধরার উৎসব