ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৫, ০৮:৩৮ সকাল

জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান

জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান, ছবি: সংগৃহীত।

জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তাই দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।

আরও পড়ুন

দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ‘ছাত্র, শ্রমিক ও আপামর জনতার ঐক্য অটুট থাকুক। সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব, ইনশাআল্লাহ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঙ্গায় আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট

ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক

চীনা কার্গো জাহাজে রাশিয়ার ড্রোন হামলা!

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চিংড়ি শিল্পের পরিবেশগত প্রভাব

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি