ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৫, ০৫:৩৩ বিকাল

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন ছাড়াই বেআইনি ভাবে যেখানে-সেখানে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রি করা হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ছাড়াও সীমান্তবর্তী এ উপজেলা শহর থেকে জ্বালানি তেল ভারতে পাচার হতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিং স্টেশন মালিকরা। এ বিষয়ে চারটি ফিলিং স্টেশন দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তারা।

বিধি অনুযায়ী পেট্রোলিয়াম বিক্রয় ব্যবসা করতে হলে সরকারের বিস্ফোরক পরিদপ্তর কর্তৃক লাইসেন্স প্রাপ্তি বাধ্যতামূলক। লাইসেন্সের শ্রেণি অনুযায়ী শুধুমাত্র সেই প্রতিষ্ঠান ডিসপেনসিং ইউনিট দ্বারা পেট্রোলিয়াম বিক্রি ও ট্যাংকিতে মজুত করতে পারে, যাদের অনুমোদন রয়েছে।

আবার কিছু প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে হাতে মেপে বিক্রির। তারা স্টিলের ড্রামে মজুত করতে পারবে। যারা বিক্রি করেন, তাদের তফসিলভুক্ত জমিতে পেট্রোলিয়াম মজুত ও বিক্রির অনুমোদন থাকে। এসব প্রতিষ্ঠানের অন্য স্থানে স্থানান্তরের কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের পাশে ঘরের ভেতরে দীর্ঘদিন ধরে পেট্রল, অকটেন ও ডিজেল ট্যাংকিতে মজুত করে বিক্রি করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এনবিআর চেয়ারম্যান

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান