ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৫ ০৩:৫৯ পিএম

সবাইকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান সারজিসের

সবাইকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান সারজিসের

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। শেখ হাসিনার দালালেরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজ বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান সারজিস। তিনি সারা দেশের মানুষকে গোপালগঞ্জে আসার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে সারজিস বলেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। তিনি আরো বলেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্রজনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।

আরও পড়ুন

গোপালগঞ্জে দফায় দফায় হামলা-ভাঙচুরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতারা সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় আবারও হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১

নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

২

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

৩

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

৪

সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

৫

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

৬