ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ১২:১৮ দুপুর

পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি : মনির খান

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।

বিনোদন ডেস্কঃ গানের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক। এদিকে কদিন ধরে সামাজিক মাধ্যমে গুঞ্জন চলছে বিএনপি থেকে পদত্যাগ করেছেন মনির খান। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন গায়ক। 

সংবাদমাধ্যমকে মনির খান বলেন, ‘আমার এলাকার শত্রুপক্ষ এ অপপ্রচার চালাচ্ছে। ২০১৮ সালের বিএনপির সঙ্গে আমার মনোমালিন্যের ঘটনাটিকে আমার শত্রুপক্ষ দুদিন ধরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এ মিথ্য তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে জানতে অনেকেই আমাকে ফোন করছেন।’

গুঞ্জনের কারণ আন্দাজ করে গায়ক বলেন, ‘বিএনপি থেকে নমিনেশন সংগ্রহ করলেই তো আমিই মনোনয়ন পাবো। এ বিষয়টি অনেকের সহ্য হচ্ছে না। বিএনপির সবাই তো আমার বন্ধু বা শুভাকাঙ্ক্ষী নয়। যারা আমার ভালো চায় না, সেই শত্রুপক্ষ এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। মিথ্যা একটা ঘটনাকে আবার নতুন করে ছড়ানো হচ্ছে। ২০১৮ সালে একটা ঘটনার কারণে আমি বিএনপির পদ-পদবি থেকে দূরে সরে এসেছিলাম। আমি তো কখনো বিএনপি থেকে পদত্যাগ করিনি।’

আরও পড়ুন

মনির খান মনে করছেন বিএনপির ভেতরের কিছু অসাধু লোক তাকে নিয়ে এমন অপপ্রচার চালাচ্ছেন। এধরণের অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান গায়ক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ