ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৫, ১২:১৭ দুপুর

মিডল্যান্ড ব্যাংক ও পিজ্জা হাট-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) এবং পিজ্জা হাট-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ৯ জুলাই ২০২৫ তারিখে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন পিজ্জা হাট, পিৎজা ও অন্যান্য খাবারের জন্য সুপরিচিত।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুম, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হয়। মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার জনাব মো. নাজমুল হুদা সরকার এবং পিজ্জা হাট-এর হেড অব মার্কেটিং জনাব ফারহান হাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায়, প্রতিটি মিডল্যান্ড ব্যাংক কার্ডধারী একটি ফ্রি পিৎজা কুপন (মূল্য ২৯৯ টাকা, ‘আলটিমেট হট চিকেন – পার্সোনাল পিৎজা’) উপহার হিসেবে পাবেন । প্রতিটি কুপন শুধুমাত্র একবার ব্যবহারযোগ্য এবং কমপক্ষে ৫০০ টাকার নিয়মিত মেনুর (আ-লা-কার্ট) কেনাকাটার ক্ষেত্রে দেশের যেকোনো পিজ্জা হাট আউটলেটে ব্যবহারযোগ্য। এই কুপন কেবল আ-লা-কার্ট মেনুর জন্য প্রযোজ্য এবং কোনো কম্বো মিল, ডিল বা অফারের জন্য ব্যবহারযোগ্য নয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস জনাব মো. আবেদ-উর-রহমান এবং পিজ্জা হাট-এর ডেপুটি ম্যানেজার, মার্কেটিং ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব মো. আকিব সিকদার নিলয়সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান জব্দ

ভ্যাট অডিটের জন্য এনবিআরের ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন

ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ভূমিহীন তাজু ভাইয়ের পাশে দাঁড়িয়েছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন

ফরিদপুরে স্ট্রোকে আক্রান্ত নারীর বিষপানে মৃত্যু

বগুড়া শহর যানজটমুক্ত ও সৌন্দর্যবর্ধনে  প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার

হরমুজ অবরোধে উপসাগরে আটকা ২১৯০ জাহাজ