ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১১ জুলাই, ২০২৫, ১১:০৩ দুপুর

চীন সফরে জামায়াত আমির

চীন সফরে জামায়াত আমির ও প্রতিনিধি দল

চীন সফরে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে তাঁর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল চীনা সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে যাত্রা করে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা। ১৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে জামায়াত আমিরের। গত মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির জ্যেষ্ঠ নেতারা চীন সফর করেন। 

টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। বৃহস্পতিবার তিনি বিবৃতিতে বলেন, বিভিন্ন জেলায় বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছেন। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অনেক স্থানে বিচ্ছিন্ন। 

আরও পড়ুন

জামায়াত আমির বলেছেন, দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগই সবচেয়ে জরুরি। অবিলম্বে বন্যাকবলিতদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জামায়াতের সব নেতাকর্মীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়