ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫ ০৫:৪২ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার  মো. আতোয়ার রহমান জানান, গতকাল সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় মাদক বিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করে ডিবি। প্রাইভেটকার ও তাদের দেহ তল্লাশি করে ৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার রবিউল ইসলাম ভটের ছেলে শামিম আহম্মেদ সবুজ (২৮), একই উপজেলার জোকা মোল্লাপাড়ার শহিদুল ইসলামের ছেলে শিবলু হোসেন (২৮) এবং বেতগাড়ী লিচুতলা এলাকার শেখ রিয়াজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮)। তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলের সেই নবজাতক পেল নতুন ঠিকানা

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

ঠাকুরগাঁওয়ে ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি মসলা 'ভ্যানিলা' এখন বগুড়ার মাটিতে!

পাবনার বেড়ার চরে চিনাবাদামের বাম্পার ফলন ৫ হাজার টাকা মণ দরে বিক্রি

রংপুরের খামার মোড়ে কর্মচারীকে হাতুড়ি দিয়ে আঘাত : অভিযুক্ত আটক