ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫ ১০:০৬ পিএম

মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন রনি

মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন রনি

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রনি হোসেন শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের বিএনপি নেতা মাহমুদ সরদারের ছেলে।

আজ শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে এ দুর্ঘটনা ঘটে।

রনির সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে শোকের মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করেন রনি। শুরু থেকে তিনি কনস্ট্রাকশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তার এক সহযোগী শ্রমিক মোবাইল ফোনে বাংলাদেশে তার পরিবারকে তা জানান।

আরও পড়ুন

নিহতের বন্ধু আশিক জানান, আর্থিক সচ্ছলতার আশায় রনিকে মালয়েশিয়ায় পাঠিয়েছিল তার পরিবার। আমরা তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন জানান, রনি আড়াই বছর যাবত মালয়েশিয়ায় কাজ করতেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তার মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের পাশাপাশি প্রবাসীরা চেষ্টা চালাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, বেশকিছু অঞ্চলে সতর্কাবস্থা

ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেলো ইরান

বগুড়া মহানগরে যুবক গুলিবিদ্ধ

শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টাইন কোচের বিশেষ বার্তা