ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ১২:৫৯ দুপুর

রামুতে একই পরিবারের চার শিশু নিখোঁজ

রামুতে একই পরিবারের চার শিশু নিখোঁজ

কক্সবাজারের রামুতে জুমার নামাজে গিয়ে চার শিশু নিখোঁজ হয়েছে।  নিখোঁজ চার শিশু পরস্পর আত্মীয়। 

আজ শুক্রবার (৪ জুলাই) দুপুর থেকে তারা নিখোঁজ বলে জানান পরিবারের সদস্যরা।

তারা হলো, রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল, কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন।

আরও পড়ুন

স্বজনদের পক্ষ থেকে জানানো হয়, অন্য সময়ের মতো তারা জুমার নামাজের জন্য বের হয়। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রামু থানায় সাধারণ নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তারা বাড়ি ফিরে না আসায় সবাই উদ্বিগ্ন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে সাধার ডায়েরি (জিডি) করার পর তাদের সন্ধান পেতে চেষ্টা চলছে। সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের ঈদযাত্রার নিরাপত্তায় সিরাজগঞ্জে মহাসড়কে মোতায়েন ৬৯৪ পুলিশ

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

অনাচার ও বৈষম্যের এই ক্রান্তিকালে বড্ড বেশি প্রয়োজন নজরুলকে

বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু