ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ১০:২২ দুপুর

সারা দেশে আরও ১৫৪২ জন গ্রেফতার

ছবি : সংগৃহীত,সারা দেশে আরও ১৫৪২ জন গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১০৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৩৩ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
এ সময় ১টি এসএমজি, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬১ রাউন্ড রাইফেলের গুলি ও ৮ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়েছে। পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির