ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৫, ১০:৫২ দুপুর

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ খোকন মিয়া (৫৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আজ শুক্রবার (৪ জুলাই) ভোরে সদরের চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

খোকন মিয়া পাচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

আরও পড়ুন

পুলিশ জানায়, এলাকার খোকন মিয়া অবৈধ একটি পিস্তল তার বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে একটি পিস্তল, একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জহিরুল হক বলেন পিস্তলটি খোকন মিয়ার।

ওসি মহিনুল জানান, অভিযান শেষে গ্রেফতার আসামি ও অস্ত্র কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা মামলা নিয়েছি। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরদারীহীন তিস্তার মাওলানা ভাসানী সেতু গাঁজা পাচারের নতুন করিডোর

বগুড়া শহর জামায়াতের উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল

বগুড়ার সোনাতলায় সাব-রেজিষ্ট্রারি অফিসের দুরবস্থা: কার্যক্রম চলে ভাড়া বাসায়

বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে শেষ মুহুর্তে নারী ক্রেতাদের ভিড়

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার আদমদিঘীর ফারজানা রিসাইক্লিং প্লান্টের লাখ টাকা জরিমানা