ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৫, ১০:৪৮ দুপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার ‘ স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার ‘ স্থাপন, ছবি:মির্জা সম্রাট রেজা ।

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  একঝাঁক নেতৃবৃন্দের উদ্ভাবনী চিন্তা ও আন্তরিক প্রয়াসে ‘মুক্তির পাঠাগার’ স্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জারিফ রহমান,তথ্য ও গবেষণা সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ঢাবি ছাত্রদলের সদস্য  আব্দুল্লাহ আল রাহাত,  ওমর ফারুক ইসলাম, এস এম হলের ছাত্রদল নেতা শাকিকুল ইসলাম সাগর,মাহফুজ আলী,আসিফ হাসান,শামীম বিন রফিক, মুশফিকুর রহমান, বিজয় ৭১ হলের তানভীর আহমেদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামির সাদিক, এফ রহমান হলের জাকী তাজওয়ার,  মাশুক তাজওয়ার মুগ্ধ, জসীমউদ্দিন হলের সাহিল আব্দুল্লাহ, শহীদুল্লাহ হলের সিফাত খান, এছাড়া ছাত্রনেতা  মাহমুদুল হাসান হিমু, রেজওয়ান উল আরেফিন, মিরাজুল ইসলাম উপস্থিত ছিল।

মাহমুদ ইসলাম কাজল বলেন, “আমরা বিশ্বাস করি—জ্ঞানই মুক্তির সত্য পথ। ‘মুক্তির পাঠাগার’ শুধুমাত্র বই পড়ার জায়গা নয়, এটি এক চিন্তার জায়গা, মুক্ত মত প্রকাশের জায়গা।

মধুর ক্যান্টিন যেখানে ইতিহাস কথা বলে, সেখানেই আমরা গড়ে তুলেছি একটি জ্ঞানচর্চার মুক্তমঞ্চ। এখানে যে কেউ আসতে পারে, পড়তে পারে, ভাবতে পারে।

আরও পড়ুন

এটি কোনো দল বা গোষ্ঠীর নয়—এটি সচেতন, সাহসী এবং চিন্তাশীল প্রতিটি শিক্ষার্থীর জায়গা। আমরা চাই, এই পাঠাগার হোক একটি নীরব বিপ্লবের সূচনা।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসতে রাজি বিএনপি

গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

ভুয়া পরিচয়ে চাকরি করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ অবশেষে দুদকের হাতে ধরা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ড বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু