ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০১ জুলাই, ২০২৫, ০৮:৫৮ রাত

একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন সিলিং ফ্যানের?

একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন সিলিং ফ্যানের?

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। এমন গরমে ফ্যান ছাড়া কয়েক মিনিট থাকাও অনেক কষ্টের। গরমে আমরা সাধারণত সিলিং ফ্যান ব্যবহার করে থাকি। রাত দিন বিরামহীনভাবে চলতে থাকে ফ্যান। টানা চলার ফলে অনেকেরই নষ্ট হচ্ছে ফ্যান। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সবার মনে, কতক্ষণ একটানা ফ্যান চালানো যায়?

ফ্যান চালালে তাতে মোটরের অংশ ঘুরতে থাকে। ভেতরের বিয়ারিং টানা ঘুরার ফলে ফ্যান গরম হতে শুরু করে। এভাবে ঘণ্টার পর ঘণ্টা একভাবে চলতে থাকলে ফ্যান ওভারহিট হয়ে যেতে পারে। এমন অবস্থায় ফ্যানের কয়েল পুড়ে যাওয়া বা বিয়ারিং ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের মতে, সিলিং ফ্যান একটানা চালালে প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা অন্তর অন্তত এক ঘণ্টা বন্ধ রাখা উচিত। পর্যাপ্ত বিশ্রাম না পেলে এবং একটানা চলতে চলতে ফ্যান খারাপ হয়ে যেতে পারে। এমন কী নষ্ট হয়ে যেতে পারে ফ্যানের ভেতরের ওয়্যারিংও। 

আরও পড়ুন

এছাড়াও বিদ্যুৎ সাশ্রয় করতে ফ্যানের ব্লেডগুলো প্রতিমাসে অন্তত একবার করে পরিষ্কার করুন। ধুলা-বালি জমা ফ্যান ঘুরতে শক্তি তুলনা মূলক বেশি খরচ হয় ফলে বিদ্যুৎ বেশি যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়