ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২১ জুন, ২০২৫, ১১:১১ রাত

বগুড়ায় সেনাবাহিনীর হাতে সন্ত্রাসী সিয়াম গ্রেফতার

বগুড়ায় সেনাবাহিনীর হাতে সন্ত্রাসী সিয়াম গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় হত্যা, ডাকাতিসহ চার মামলার আসামি তালিকাভুক্ত সন্ত্রাসী সিয়াম হোসেনকে (২২) গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি অভিযানিক দল। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিয়াম হোসেন বগুড়া শহরের সেউজগাড়ী রেল কলোনি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। সে দীর্ঘ দিনযাবৎ পলাতক ছিল।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প থেকে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সিয়াম পালানোর চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা তাকে ঘিরে ফেলে। পরে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

অভিযানে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট ফাহাদ জানান, সিয়াম একজন তালিকাভুক্ত অপরাধী। সে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। গ্রেফতারের পর সিয়ামকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটে জরুরি চিকিৎসা সেবায় থাকবে রেড ক্রিসেন্ট: ইসি

বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

ভোটকেন্দ্রে আগুন লাগানোর চেষ্টা দুর্বৃত্তদের

ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ