ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৫, ০২:৩৮ দুপুর

গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে। দল-মত নির্বিশেষে দেশ ও ক্রিকেটকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।

শুক্রবার (২০ জুন) বিকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, এই দেশটা আমার আমাদের, অন্য কারও নয়। তাই এই দেশটা নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

অনুষ্ঠিত টি-২০ টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৬টি দল। ফাইনালে দিনাজপুর ডোমিনেটরসকে ৬ উইকেটে হারিয়ে চাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স৷

এ সময় টুর্নামেন্টের আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন৷ এছাড়াও আয়োজক কমিটি, টিম ম্যানেজম্যান্টসহ সুধীজনরা উপস্থিত ছিলেন৷

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

মা দিবসে হাহাকার : তিলে তিলে গড়া সংসারে ঠাঁই মেলেনি যে মায়েদের

গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন থালাপতি বিজয়

পাঁচ বছরে এক কোটি বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী নুর