ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৫, ০৫:৪৫ সকাল

সৌদিতে আটকা পড়েছেন ১২ হাজারের বেশি ইরানি হাজী

সংগৃহিত,সৌদিতে আটকা পড়েছেন ১২ হাজারের বেশি ইরানি হাজী

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে ফ্লাইট স্থগিত থাকায় প্রায় ১২ হাজার ৫০০ ইরানি হাজী সৌদি আরবের মদিনায় আটকে পড়েছেন। এমন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

চলতি বছরের জুন মাসের শুরুতে লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য মক্কায় গিয়েছিলেন এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপন করেছেন। এই সময় অনেকে মদিনায়ও সফর করেন।

সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর হাজীদের ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর ব্যবহারের চিন্তা করা হলেও, তা এখনও বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন

বর্তমানে সৌদি আরব এবং ইরাকের সঙ্গে সমন্বয় করে স্থল সীমান্ত দিয়ে হাজীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার চেষ্টা করছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইরানি হাজীদের প্রয়োজনীয় সব সুবিধা ও সেবা প্রদান করা হচ্ছে এবং তাদের নিরাপদে নিজ দেশে ফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব সহযোগিতা অব্যাহত থাকবে।

সূত্র: সিনএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসে জরুরি বহির্গমনে জানালার রড অপসারণের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ লাখ টাকার জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’, পুরস্কার পেলেন যারা

রোহিঙ্গা ক্যাম্পে জলাশয় থেকে নারীর মরদেহ উদ্ধার

সিট সমস্যার সমাধানে তিন দফা দাবিতে ভিসি কার্যালয়ে ডাকসুর জিএস ও এজিএস

বগুড়ার বাজারেও সয়াবিন তেলের সরবরাহ সংকট