ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ জুন, ২০২৫, ১২:৩০ দুপুর

নরসিংদীতে বাস-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, শিশুর মৃত্যু

নরসিংদীতে বাস-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, শিশুর মৃত্যু

নরসিংদীর পলাশের পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১০ থেকে ১২ জন।

আজ রোববার (১৫ জুন) দুপুরে ঐ সড়কের চাকশাল মোড়ে  এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে আজ দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের পর অপর একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন

 

এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তৃষা নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। এসময় অটোরিকশা ও মাইক্রোবাসের ১০ থেকে ১২ জন জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতাল ও ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।

 

মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাসের ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।  এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী