ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০২:৩৪ দুপুর

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

চারদিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

আজ মঙ্গলবার (১০ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা ৫মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। হিথ্রো বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

আরও পড়ুন

বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪০ মিনিটে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।এর আগে সোমবার (৯ জুন) রাত সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটযোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন। জানা যায়, এ সফরে ড. মুহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হবে। এছাড়া দু’দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে সফর অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা

আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ

মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান

থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬

ঢাকা কলেজে স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি