ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৫, ০৮:২৫ সকাল

মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়কের সহধর্মিণীর ইন্তেকাল

মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়কের সহধর্মিণীর ইন্তেকাল, ছবি: সংগৃহীত।

মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ আকাশ অভিযান ‘কিলো ফ্লাইট’-এর কমান্ডার ও  সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বীর উত্তমের সহধর্মিণী ফরিদা খন্দকার গতকাল রোববার (৮ জুন) ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে ফরিদা খন্দকারের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরিদা খন্দকারের মৃত্যুতে বিমানবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া, তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, একজন বৈমানিকের স্ত্রী হিসেবে ফরিদা খন্দকারের জীবন ছিল নীরব ত্যাগ, অদম্য শক্তি ও অফুরন্ত ধৈর্যের এক বাস্তব উদাহরণ।আগামী বুধবার (১১ জুন) ঢাকায় বিএএফ শাহীন মসজিদে বাদ আসর ফরিদা খন্দকারের জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে বিএএফ শাহীন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ আমানতে দুই দিনে আরও ৭ ফ্লাইট বাতিল

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে গেল বিএনপির প্রতিনিধি দল

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী হোয়াইট হাউস

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

লেবাননে শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহ