ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জুন, ২০২৫, ১০:৪৯ দুপুর

 আন্ধারমানিক নদীতে জেলের জালে ১০ কেজির কোরাল

 আন্ধারমানিক নদীতে জেলের জালে ১০ কেজির কোরাল

নিউজ ডেস্ক:  বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকার জেলে রুবেল মিয়ার জালে সাড়ে ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।

বুধবার (৪ জুন) বেলা ১১টার দিকে মাছটি ধরা পড়ে।

রুবেল মিয়া জানান, গত রাতে আন্ধারমানিক নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন তিনি। আজ ভাটার সময় তুলতে গিয়ে জালে বড় একটি কোরাল দেখতে পান। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে আসলে মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেন ৯ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

আরও পড়ুন


তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘‘সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে বড় মাছ বেড়েছে। এর সুফল হিসেবে বড় একটি কোরাল ধরা পড়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গোলাগুলিতে কনটেন্ট ক্রিয়েটর নিহত

গৃহবধূর সালমার নিত্যসঙ্গী টিয়ে পাখি মিঠু, তাকে নিয়েই ঈদে কেনাকাটা

পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 

সিরাজগঞ্জের উল্লাপাড়া মাইক্রো-অটোভ্যান সংঘর্ষে গৃহবধূ নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশীদ