ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ১১:১১ দুপুর

কুষ্টিয়ায় মাটিকাটার কথা বলে শ্রমিকদের দিয়ে আ.লীগের মিছিল

কুষ্টিয়ায় মাটিকাটার কথা বলে শ্রমিকদের দিয়ে আ.লীগের মিছিল

নিউজ ডেস্ক:  কুষ্টিয়া শহরের পিটিআই রোডে সাবেক এমপি ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসার সামনে রবিবার (১ জুন) ঝটিকা মিছিল করেন ১৫-১৭ জন। এর মধ্যে, ১০ জনই মাটিকাটা শ্রমিক ছিলেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় ১০ শ্রমিককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শ্রমিকদের স্বজনেরা জানান, রবিবার সকালে শহরের ছয় রাস্তার মোড় থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বালু সরানোর কথা বলে ১০ শ্রমিককে ৬০০ টাকা হাজিরায় কুষ্টিয়া পিটিআই রোডে ডেকে নিয়ে যান। পরে সেখানে ওই ব্যক্তি শ্রমিকদের বলেন, সারাদিন কষ্ট করা লাগবে না; এখানে দাঁড়ালেই পুরো টাকা পেয়ে যাবে। সেখানে কয়েকজন একটি ব্যানার নিয়ে শ্রমিকদের পেছনে দাঁড় করিয়ে দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও শ্রমিকরা সেখানে দাঁড়িয়ে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া বাড়াদী এলাকার মৃত আলম সর্দারের ছেলে সালাম সর্দার, মৃত আজবার শেখের ছেলে আলতাফ শেখ, মৃত আফজাল শেখের ছেলে সূর্য শেখ, মৃত আফসার উদ্দিন খানের ছেলে আলম খান, মৃত আইনুদ্দিনের ছেলে মোতালেব, কয়া কালোয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফরিদ ব্যাপারী, বাড়াদী বানিয়াপাড়ার মৃত ফকরুদ্দিনের ছেলে সাইদুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের মৃত শাহাদত মন্ডলের ছেলে নজিম উদ্দিন মন্ডল ও বোয়ালদাহ মেছোপাড়ার মৃত হানিফ সর্দারের ছেলে আব্দুল খালেক।

আরও পড়ুন


কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘‘শ্রমিকদের ভাড়া করে এনে মিছিলের চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটি

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

খুলনায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা