ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ মে, ২০২৫, ১২:৪৭ দুপুর

ত্রিদেশীয় টুর্নামেন্টে ২৩ সদস্যের দল ঘোষণা, ফিরেছে ৯ বিদ্রোহী 

ত্রিদেশীয় টুর্নামেন্টে ২৩ সদস্যের দল ঘোষণা, ফিরেছে ৯ বিদ্রোহী 

স্পোর্টস ডেস্ক :  জর্দানে ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে আজ ২৩ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্কোয়াডে ফিরেছেন ৯ বিদ্রোহী ফুটবলার।  

তবে বিদ্রোহীদের মধ্যে জায়গা হয়নি সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়া। প্রত্যেকে সর্বশেষ সাফজয়ী দলের সদস্যে ছিলেন।

দলে সুযোগ পাওয়া ৯ বিদ্রোহী খেলোয়াড় হচ্ছেন- রুপনা, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মৎ সাগরিকা ও ঋতুপর্ণা। প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তিনজন।

আরও পড়ুন

আগামী ৩১ মে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। অন্য ম্যাচটি ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়বেন মেয়েরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কাতার থেকে সরিয়ে আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ হতে পারে ইউরোপে

শ্রীলঙ্কার উপকূলে ডুবেছে ইরানের যুদ্ধজাহাজ, ৩০ নাবিককে উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

অবৈধভাবে দেশে প্রবেশ করা ৩৩০০ কেজি ভারতীয় জিরা জব্দ