ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ মে, ২০২৫, ০৯:২৯ সকাল

ভারতে হায়দ্রাবাদে আবাসিক ভবনে আগুনে নিহত ১৭

ভারতে হায়দ্রাবাদে আবাসিক ভবনে আগুনে নিহত ১৭, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দ্রাবাদে ঐতিহাসিক চারমিনারের কাছে রোববার সকালে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

দমকল বিভাগের একজন কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, সকাল সাড়ে ৬টার দিকে তাদের কাছে আগুনের খবর আসে। খবর পাওয়ার পরপরই ১১টি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং তাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

আরও পড়ুন

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।  খবর : এনডিটিভি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১