ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৫, ১০:১৮ দুপুর

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে, ছবি: সংগৃহীত।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় আসামিপক্ষে কোনও আইনজীবী ছিল না।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশাখী শোভাযাত্রার ৫ মোটিফের কোনটির কি বার্তা?

গ্রামীণ সংস্কৃতির সাথে শহরের শিশুদের পরিচয় করিয়ে দিতে ইনকিলাব মঞ্চের সুপারি পাতার বাহন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাডার এমপি হলেন নির্বাচিত বাংলাদেশি ডলি বেগম

রিয়াল মাদ্রিদে প্রশাসনিক ভূমিকায় ফিরছেন টনি ক্রুস

যাত্রাবাড়ীতে মায়ের সামনে মেয়েকে কুপিয়ে হত্যা