ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৫, ০৯:৫৪ সকাল

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)। বুধবার (১৪ মে) চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি দেয়া হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা।

সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হবে। এ ছাড়া ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারী রয়েছেন।

সমাবর্তনের প্রাক্কলিত বাজেট প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৬ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ প্যান্ডেল, সাজ-সজ্জা ও আবাসন ব্যবস্থাপনা কার্যক্রমে।

আরও পড়ুন

অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতিক, বিদুৎ ও খনিজ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূর জাহান বেগম ও ইউজিসি চেয়ারম্যান ড. এস. এম. এ. ফায়েজ।

চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সমাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটি

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

খুলনায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা