ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১১ মে, ২০২৫, ০৬:০৬ বিকাল

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদাম বিক্রেতার মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদাম বিক্রেতার মৃত্যু। প্রতীকী ছবি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাদাম বিক্রেতার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ রোববার (১১ মে) সকাল ৯টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বাজারে। সে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার সাগাইহাটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে প্রায় ৭/৮ বছর ধরে কুশদহ ইউনিয়নের শিবপুর (ঘোনাপাড়া) গ্রামে বিয়ে করে বসবাস করে আসছিল।

আরও পড়ুন

নবাবগঞ্জ থানার এসআই মাহমুদুর রহমান জানান, বাদাম বিক্রেতা বাচ্চু মিয়া ফেরী করে বাদাম বিক্রি করতো। ঘটনার সময় সে বাজারের মা ও বাবা বস্ত্রালয় নামে একটি বন্ধ দোকানের সাটারের সাথে হেলান দিয়ে বাদাম বাছাই করছিল। দোকানের সাটার বিদ্যুতায়িত হয়ে থাকায় সে বিদ্যুতস্পর্শে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়