ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৭:৪৫ পিএম

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি অস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান(৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।

আজ শনিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন।

আটক যুবক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা মাথাভাঙ্গা গ্রামের আ. সাত্তার খাঁনের ছেলে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন অভিযান চালায়। এ সময়ে রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেল আটকে তল্লাশি করা হয়। তল্লাশি করে গাড়ির টুল বক্সের ভেতরে রক্ষিত একটি এসটারা মডেলেরে বিদেশি রিভলভার এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার তদন্ত (ওসি) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, আটককৃত ব্যক্তি তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে মৌসুম শেষেও বাজার দখল করে আছে কাটিমন আম

১

নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী

২

‘সর্বহারা’ নাম ভাঙিয়ে রাবি শিক্ষক ও  চিকিৎসকদের কাছে চাঁদা দাবি

৩

ভারতের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই গিমারেস, গ্যাব্রিয়েল

৪

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৫

৫

বগুড়া সিটি কর্পোরেশনের কোটি টাকার সম্পত্তি দীর্ঘদিন ধরে বেদখল

৬