ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫, ১১:০৬ দুপুর

শাহবাগে গণজমায়েত শুরু

ছবি: হোসাইন আহমাদ,শাহবাগে গণজমায়েত শুরু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে ৷ শনিবার (১০ মে) বেলা ৩টার পর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা৷ আরও বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীদের এ জমায়েতে যোগ দেবেন বলেও জানা গেছে।

 
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে গত বৃহস্পতিবার রাত ভর ও পরদিন শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়৷ পরে এনসিপি ছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা সেখানে যোগ দেন৷
 
পরেরদিন দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মিন্টো রোডের মোড়ে ফোয়ারার সামনে তৈরি মঞ্চে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়৷
 
বিকেল ৪টা ৩৫ মিনিটে হাসনাত আবদুল্লাহ ওই মঞ্চ থেকে 'শাহবাগ ব্লকেডের' ঘোষণা দেন৷ এরপর মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করা হয়৷ গতকাল রাত ১১টার দিকে শাহবাগের অবরোধ কর্মসূচিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা- এই তিন দফা দাবিতে শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে৷
 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত কোনো সংস্কার হয়নি: অর্থমন্ত্রী

বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা

ব্যাংক লুটপাটকারীরা ফিরলে পুরো খাতই বড় ঝুঁকিতে পড়বে, শঙ্কা বিএবির

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঢাবির বিভিন্ন হলে ছাত্রদলের স্বাগত মিছিল ঢাবি

বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প