ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৩:১২ পিএম

নওগাঁয় প্রেমে ব্যর্থ হওয়ায় যুবকের আত্মহত্যা

নওগাঁয় প্রেমে ব্যর্থ হওয়ায় যুবকের আত্মহত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নওগাঁর ধামইরহাটে প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে বিষ পানে সাগর হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত সাগর হোসেন উপজেলা ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

নিহতের বাবা রহিদুল ইসলাম জানান, গত ৮ মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারণে অভিমান করে সাগর নিজ ঘরে বিষ পান করে। বিষয়টি জানতে পেরে ওই রাতে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাকালে অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পরে সাগর হোসেন।

স্থানীয়রা বলছেন, ২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন সাগর। কিছুদিন ধরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় সে এমন আত্মহননের পথ বেছে নেয়। পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় সাগর আত্নহত্যা করেছে বলে ধারণা করছেন তার বড় চাচা আব্দুর রহিম ও তার প্রতিবেশীরা। 

আরও পড়ুন

ধামইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, কি কারণে সাগর আত্মহত্যা করেছে, তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, কাজ করছে ১০ ইউনিট

১

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

২

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

৩

৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী

৪

নিত্যপণ্যের বাজারে দেশব্যাপী অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

৫

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা ও ১৭ দেশের মুদ্রা

৬