ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৪:২৬ এএম

শুধু শাহবাগেই ব্লকেড, অন্য মহাসড়কে নয়: হাসনাত

শুধু শাহবাগেই ব্লকেড, অন্য মহাসড়কে নয়: হাসনাত, ছবি: সংগৃহীত।

ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১০ মে) সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি।

হাসনাত বলেন, জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শনিবার (১০ মে) সারাদেশে গণজমায়েতের ডাক দিয়েছেন এনসিপি। গত শুক্রবার রাতে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন

তিনি বলেন, সারা বাংলাদেশে যেসব স্থানগুলোতে গণজমায়েত হয়েছিল, সেখানে গণজমায়েতের কর্মসূচি পালন করবে। গতকাল রাত দশটা থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি।

হাসনাত আরও জানান, ইতোমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধে তিন দফা দাবি জানিয়েছি। প্রথম দফা হচ্ছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে, আওয়ামী লীগের যত সংগঠন সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা করতে হবে। তৃতীয়— জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, ধ্বংসস্তূপে আটকে আরও প্রায় ২০০ জন

আমেরিকার সাথে সম্পর্কে ফাটল, ইসরায়েলের ভবিষ্যত কি?

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল

বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

১৭ বছর পর কৃষক হত্যা মামলার রায়, দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন