ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৫ ১১:১৪ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে চারজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার  রাতে পৌর এলাকার কেশবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত আসামিদের জয়পুরহাট সদর থানায় দায়ের করা নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, আক্কেলপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান (৭০), সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দেওয়ান (৬৩), সদস্য মুকুল মিয়া (৪০) এবং রমজান আলী (৫০)। তারা সবাই পৌরসভার কেশবপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদেরসহ ৭ জনের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট : শান্ত 

মৃত্যুদণ্ডের রায়ের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই: জাহেদ উর রহমান

কাদেরসহ পাঁচ আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মদিনায় বিপুল পরিমাণ ইউরেনিয়ামের সন্ধান